জাতিসংঘশিক্ষা

জাতিসংঘে গ্লোবাল অ্যাকাডেমিক নেতৃবৃন্দের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের আলোচনা

Press Release: BRAC University Vice-Chancellor at United Nations Forum on SDGs
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় ব্র্যাক ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক উচ্চপর্যায়ের ফোরামে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

“একটি উন্নত বিশ্ব গড়তে উচ্চশিক্ষার ভূমিকা” শীর্ষক বক্তব্যে প্রফেসর ফারহাত গবেষণা, উদ্ভাবন ও সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এসডিজি অর্জনে নেতৃত্ব, গবেষণা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রাখার বিষয়টি তুলে ধরেন। ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সৃজন বনিকও তার অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রফেসর ফারহাত নিউইয়র্কের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। অক্সফোর্ড ও মিনার্ভা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এই ফোরামে তাদের এসডিজি কার্যক্রম তুলে ধরে। এই অংশগ্রহণ ব্র্যাক ইউনিভার্সিটিকে একটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ করেছে।

এমন আরো সংবাদ

Back to top button