শিক্ষা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এরতেগুন বৃত্তির সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডের মর্যাদাপূর্ণ এরতেগুন গ্র্যাজুয়েশন স্কলারশিপযুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবিক বিদ্যায় উচ্চতর শিক্ষা ও গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এরতেগুন গ্র্যাজুয়েশন স্কলারশিপ প্রোগ্রাম’ চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। ইতিহাসের পাশাপাশি সাহিত্য, দর্শন ও ভাষাবিজ্ঞানসহ বিভিন্ন মানবিক বিষয়ে স্নাতকোত্তর ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বার্ষিক ২১ হাজার ৮০৫ পাউন্ড অনুদান দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ‘এরতেগুন হাউজ’ ব্যবহারের সুযোগও রয়েছে।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারলেও অক্সফোর্ডের অনুমোদিত কোর্সে ভর্তির শর্ত পূরণ বাধ্যতামূলক। আলাদা কোনো আবেদন ফরম না থাকলেও মূল ভর্তির আবেদনের পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনায় একটি ‘সাপোর্টিং স্টেটমেন্ট’ জমা দিতে হয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নিজেদের মেধা তুলে ধরার অনন্য সুযোগ পাবেন।

এমন আরো সংবাদ

Back to top button