জেলার খবরশিক্ষা

ন্যায়ের প্রয়োগে অবিচল থাকতে হবে: আইএমইডি সচিব

ছবিঃ সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতিথিবৃন্দ।
ছবিঃ সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতিথিবৃন্দ।

সরকারি কর্মকর্তাদের ন্যায়ের প্রয়োগে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো: কামাল উদ্দীন। মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি)’র মূল ক্যাম্পাসে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত তিন সপ্তাহব্যাপী ‘ব্যাসিক ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’র সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব কামাল উদ্দীন বলেন, “বিবেক কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করে তা প্রয়োগ করতে হবে।” বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহমেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “সরকারের প্রতিটি অর্থ ব্যয়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, তাহলে সুশাসন নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিট-এর সাবেক ডাইরেক্ট জেনারেল মো: ফারুক হোসেন এবং বিপিপিএ-এর পরিচালক মো: মাহফুজার রহমান। ইএসসিবি-এর রেক্টর আশরাফুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাবৃন্দ এই বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসসিবি এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও প্রশিক্ষণ কোর্সটির কো- অর্ডিনেটর ড: তাওহীদ হাসান।

এমন আরো সংবাদ

Back to top button