রাশিফল

কন্যা প্রতিশ্রুতি রক্ষা করুন, কাজকর্মে উৎসাহ পাবেন সিংহ

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও শুক্র। আপনার শুভ সংখ্যা : ৬ ও ৮। শুভ বার : শুক্র ও শনি। শুভ রত্ন : নীলা ও হীরা।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লংঘন করা থেকে বিরত থাকুন।

মিথুন (২১ মে-২০ জুন)

নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। নতুন বন্ধু হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্য লাভযোগ আছে। দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো চাকরি হতে পারে।   সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। মন ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক একটা ভালো না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক সংকট এড়িয়ে চলুন।

এমন আরো সংবাদ

Back to top button