জেলার খবর
সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শিক্ষা মন্ত্রনালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আনুষ্ঠানিক ভাবে এ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা মমতাজ আলী, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জুবায়ের হোসেন জবা, ছাত্রদল নেতা মাহাবুব হোসেন, মাসুম শাহরিয়ার, ফাহমিদ বিন রফিক, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক তোফায়েল হোসেন লিটনসহ শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজের শ্রেণি কক্ষ সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। পর্যায়ক্রমে ভবনটি চারতলা পর্যন্ত সম্প্রসারণের সুযোগ থাকায় ভবিষ্যতে কলেজের অবকাঠামোগত উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



