দেশ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক নিল আকিজ এগ্রো ফিডপ্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ (রৌপ্য পদক) অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ ও আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, এ স্বীকৃতি মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন ও দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ জানান, এ অর্জন খামারিদের সমৃদ্ধি ও ব্যবসায়িক উৎকর্ষে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

এমন আরো সংবাদ

Back to top button