জেলার খবরহাইলাইটস

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব কম দেখা যাচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বুধবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গতকাল ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button