মো. সাগর খান

মফস্বলের সাংবাদিকতার এক পরিচিত মুখ। ২০০০ সাল থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার আনাচে-কানাচে তাঁর পদচারণা। মাঠের সাংবাদিকতাকেই তিনি বেছে নিয়েছেন নিজের ধ্যানজ্ঞান হিসেবে। সময়ের পরিক্রমায় সাংবাদিকতা এখন আর শুধু তাঁর পেশা নয়, এটি তাঁর নেশাও বটে।২০০০ সালে সাংবাদিকতা শুরু করার পর, ২০০২ সালে তিনি সাফল্যের সাথে বিএ পাশ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি পুরোপুরিভাবে নিজেকে মফস্বলের সাংবাদিকতায় নিয়োজিত করেন। স্থানীয় সংবাদ সংগ্রহ, মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা এবং সমাজের নানা অসঙ্গতি জনসমক্ষে আনার মাধ্যমেই তিনি তাঁর সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছেন। সাগর খানের লেখনীতে উঠে আসে মাটি ও মানুষের কথা, যা মফস্বলের সাংবাদিকতার এক অনন্য উদাহরণ।
Back to top button