অর্থনীতিলিড নিউজ

২৪ দিনে প্রবাসীরা পাঠালেন ৩১ হাজার কোটি টাকা

ডলারের ফাইল ছবি
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ৯৮৭ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রবাসী আয় এসেছে সাত কোটি ১০ লাখ ডলার বা ৮৮০ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ছয় দশমিক ৪০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

এমন আরো সংবাদ

Back to top button