প্রযুক্তি
রান্না আরও সহজ করতে চারটি হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি বাংলাদেশ
দৈনন্দিন রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে শাওমি বাংলাদেশ। পণ্যগুলো হলো— শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার এবং শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট।
৩৬০ ডিগ্রি হিটিং সিস্টেম ও শাওমি হোম অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধাসহ স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের দাম ১৫,৯৯৯ টাকা। আটটি সুবিধাসম্পন্ন স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার ৮,৯৯৯ টাকা এবং ১০ ধরনের রান্নার সুবিধাসহ ৪ লিটারের মাল্টিফাংশনাল রাইস কুকারের দাম ১০,৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১.৫ লিটার ধারণক্ষমতার ও ১,৫০০ ওয়াটের ইলেকট্রিক কেটলি ২ লাইট পাওয়া যাচ্ছে ৩,৩৯৯ টাকায়।
দেশজুড়ে শাওমির অথোরাইজড স্টোরে এসব পণ্য পাওয়া যাচ্ছে।



