দেশের বাজারে এলো অনারের নতুন স্মার্টফোন ‘অনার ৬০০এস ৫জি’
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ নতুন স্মার্টফোন ‘অনার ৬০০এস ৫জি’ উন্মোচন করেছে অনার বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্মার্টফোনটির পাশাপাশি প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যান্থেম প্রকাশ এবং ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল উপস্থিত ছিলেন।
স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর ও ৮ জিবি র্যামের (অতিরিক্ত ১৬ জিবি এক্সপ্যানশন সুবিধা) এই ফোনটিতে রয়েছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। বিশেষ এআই বাটন ও ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচারসমৃদ্ধ ফোনটি আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংপ্রাপ্ত। ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল—এই তিন রঙে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৯ টাকা।



