সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’-এর নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মোঃ শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম সুমন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এস. এম. গিয়াস উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিম উদ্দিন মুন্না এবং নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শেখ ফয়সাল সিদ্দিকী ববি ও নাসিম উদ্দিন আকাশ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, প্রবাসী সাংবাদিকদের স্বার্থরক্ষা, নিয়মিত প্রশিক্ষণ, স্থানীয় আইন সম্পর্কে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।



