দেশ

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি: ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

রাজধানীতে আকিজ রেডিমিক্সের ‘করপোরেট নাইট’: সম্মানিত ৯ গুণীজন, আইএসও সনদ হস্তান্তর
রাজধানীতে আকিজ রেডিমিক্সের ‘করপোরেট নাইট’: সম্মানিত ৯ গুণীজন, আইএসও সনদ হস্তান্তর

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং স্থপতি ফাল্গুনী মল্লিক।

‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আকিজ রেডিমিক্স ও আকিজ বিল্ডিং সলিউশনসকে আনুষ্ঠানিকভাবে আইএসও সনদ হস্তান্তর করা হয়। এ সময় আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী ও আকিজ রেডিমিক্সের সিইও আনিসুর রহমান মানসম্মত নির্মাণসামগ্রী ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button