ধর্মীয়লিড নিউজ

এবার অত্যন্ত বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। দিনেশ ত্রিবেদী বলেন, এবার বাংলাদেশে অত্যন্ত বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে এসে তিনি বলেন, আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে।

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।

এমন আরো সংবাদ

Back to top button