দেশহাইলাইটস

তারেক রহমানের সাথে কালী প্রদীপ চৌধুরীর বৈঠক আজ ?

Kalp prodip Chowdhuriজাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বুধবার বৈঠক করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও কেপিসি গ্রুপের কর্ণধার ড. কালী প্রদীপ চৌধুরী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের আগে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিলেটের সন্তান ও আমেরিকা প্রবাসী চিকিৎসাবিদ কালী প্রদীপ চৌধুরী বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বাঙালি। ভারতে কেপিসি মেডিকেল কলেজ, একাধিক চা-বাগান এবং বিশ্বজুড়ে বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে তাঁর।
ধারণা করা হচ্ছে, সিলেটে তাঁদের পারিবারিক ৩৫ একর জমিতে প্রস্তাবিত বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রুত শুরু করার পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন বিদেশি বিনিয়োগের জন্য তাকে আহ্বান জানানো হবে। এ বৈঠককে কেন্দ্র করে ব্যবসায়ী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
সংবাদ উৎস
দ্য ওয়াল

এমন আরো সংবাদ

Back to top button