খেলাধুলাজেলার খবর

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবার খেল‌তে নে‌মেই চ‌্যা‌ম্পিয়ন ট্রফি ঘ‌রে তুল‌লো বগুড়া সিটি কর্পোরেশন

এইচ আ‌লিম, বগুড়াবগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবার খেল‌তে নে‌মেই চ‌্যা‌ম্পিয়ন ট্রফি ঘ‌রে তুল‌লো বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ফাইনালের খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে প্রথমবা‌রেরমত চ্যাম্পিয়ন হয় বগুড়া সিটি কর্পোরেশন।
ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, বগুড়া সদর আস‌নের সংসদ সদস‌্য রেজাউল করিম বাদশা, সংর‌ক্ষিত আস‌নের এম‌পি সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু প্রমূখ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ৩ লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ দেড় লাখ টাকা ও ট্রফি প্রদান করা হয়। বগুড়া জেলা ১৩টি উপজেলা এবং বগুড়া সিটি কর্পোরেশন দল নিয়ে এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। নির্ধারিত সময়ে খেলা গোল শুণ্য হ‌লে খেলা টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারেও প্রথমে উভয় দল ৪-৪ গোলে সমতায় ফেরার পর উভয় দলকে একটি করে শর্ট নেওয়ার সুযোগ দেওয়া হয়। সি‌টি ক‌পো‌রেশন ট্রাইব্রেকা‌রে গো‌লের দেখা পায়। প‌রে বগুড়া সিটি কর্পোরেশনের গোল রক্ষক সদর উপজেলা দলের শর্টটি রুখে দি‌য়ে জয় নি‌শ্চিত  ক‌রেন।
ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সিটি কর্পোরেশনের গোল রক্ষক আব্দুল হাকিম।

এমন আরো সংবাদ

Back to top button