অর্থনীতিলিড নিউজ

৬ দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৮৩৫ কোটি টাকা

৬ দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৮৩৫ কোটি টাকাচলতি বছরের সেপ্টেম্বর মাসের ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় সাত হাজার ৮৩৫ কোটি ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল রোববার প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৭২ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫১ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৬৪৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৫৪১ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

এমন আরো সংবাদ

Back to top button