অর্থনীতিহাইলাইটস

বিদেশ ভ্রমণে ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার

 মার্কিন ডলার। ফাইল ছবি
মার্কিন ডলার। ফাইল ছবি

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল। এখন থেকে বছরে বিদেশ ভ্রমণে ব্যয় করা যাবে সর্ব্বোচ্চ ১৮ হাজার ডলার। বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ভ্রমণ-সুবিধা সংশোধন করে আজ রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। এর আওতায় বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়ানো হয়।

সার্কুলার মতে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর আগে সীমা ছিল ১২ হাজার ডলার। নতুন সীমা একটি পঞ্জিকাবর্ষের জন্য প্রযোজ্য হবে। তবে ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা আগের মতোই বহাল থাকবে। বিদেশ ভ্রমণে নোট আকারে আগের মতোই সর্বোচ্চ ৫ হাজার ডলার নেওয়ার সুযোগ থাকছে।

এমন আরো সংবাদ

Back to top button