প্রবাসহাইলাইটস

ঘানার রাজার সাথে বাংলাদেশী ব্যবসায়ীর সাক্ষাত কানাডায়

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী মনিরুজ্জামানকানাডা-ঘানা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী এম মনিরুজ্জামান বাংলাদেশ ও ঘানার মধ্যকার সম্ভাবনাময় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। কানাডা ঘানা চেম্বার অব কমার্সের উদ্যোগে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন ঘানার ঐতিহ্যবাহী আশান্তি রাজ্যের রাজা ওতুমফুও ওসেই তুতু দ্বিতীয়।  টরন্টোর উডবাইন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন দেশের ব্যবসায়ী, কূটনীতিক, কমিউনিটি নেতা এবং বিনিয়োগকারীরা অংশ নেন।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী মনিরুজ্জামানঅনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বুলিয়ন মার্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ ও ঘানা ভৌগোলিকভাবে দূরে অবস্থান করলেও দুই দেশের মানুষের সংগ্রাম, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক সম্ভাবনার মধ্যে অনেক মিল রয়েছে। তিনি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং প্রবাসী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী মনিরুজ্জামানতিনি বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button