জেলার খবরহাইলাইটস

তিস্তা ব্যারাজ ও জলঢাকায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন

স্থায়ী বাঁধ ও ড্রেজিংকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ

Nazmul Huda Official
পানিসম্পদ উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নীলফামারীর তিস্তা ব্যারাজ এলাকা ও জলঢাকা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তাঁরা তিস্তা পাড়ের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদীর ড্রেজিং কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। পরে তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানসহ জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button