শিক্ষাহাইলাইটস

সৈয়দপুরের কৃতি সন্তান এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে তরুণ শিক্ষাবিদ

মোঃ নাজমুল হুদা
নীলফামারী প্রতিনিধিনীলফামারীর সৈয়দপুরের এক তরুণ শিক্ষাবিদের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Jashore University of Science and Technology-এর Department of Nursing and Health Science-এ প্রভাষক (লেকচারার) হিসেবে যোগদান করেছেন তিনি। তার এ অর্জন পরিবার, শিক্ষাঙ্গন ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
সীমিত সুযোগ-সুবিধার একটি মফস্বল শহর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
জানা যায়, তিনি সম্পূর্ণ স্কলারশিপের আওতায় চীনের সরকারি মর্যাদাপূর্ণ MOFCOM Scholarship লাভ করে Xi’an Jiaotong University থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি Zhengzhou University-এ Presidential Scholarship-এর অধীনে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
শুধু একাডেমিক সাফল্যই নয়, জনস্বাস্থ্য, নার্সিং শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার গবেষণাকর্ম আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন, গবেষণা উপস্থাপনা ও স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন।
উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ, বিদেশে পড়াশোনা এবং গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠনে উৎসাহ জোগাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্মে তার পরামর্শ ও অভিজ্ঞতা বহু শিক্ষার্থীর জন্য পথনির্দেশক হিসেবে কাজ করছে।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, মফস্বল শহর থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া নতুন প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য তার এই অর্জন আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button