গণমাধ্যমজেলার খবর

জবাবদিহিমূলক সাংবাদিকতায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: এম এ সালাম

এম এ সালাম“জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযোগী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এম এ সালামঅনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক  এম এ সালাম। আলোচনা সভায় তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে সমাজে জবাবদিহিতা থাকে না। তিনি সংবাদকর্মীদের সাহসের সঙ্গে সত্য তুলে ধরার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় সংহতি প্রকাশ করেন।

প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এমন আরো সংবাদ

Back to top button