জেলার খবর

বাগেরহাটে এম এ সালামের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি

এম এ সালামেরবাগেরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামের নেতৃত্বে আয়োজিত এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

এম এ সালাম তার বক্তব্যে বলেন, আজ স্বৈরশাসকের বিদায় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ফলে সাধারণ মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ নিয়ে উৎসব পালন করতে পারছে। তিনি বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে বলেন, মানুষের মনে এখন শান্তি ও স্বস্তি ফিরে এসেছে।

এম এ সালামেরনেতাকর্মীদের উজ্জীবিত করে এম এ সালাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন প্রকল্পের মতো জনকল্যাণমূলক কাজগুলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম এ সালামেরঅতীতের অস্থিরতা কাটিয়ে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল ক্ষমতা নয়, বরং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমৃদ্ধ সমাজ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমন আরো সংবাদ

Back to top button