জেলার খবর

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করলেন এম এ সালাম

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করলেন এম এ সালামবৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিশ্বঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত এই জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারবন্দী হয়ে নামাজ আদায় করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা সমন্বয়ক  এম এ সালাম।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে তিনি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের উপস্থিতিতে বিশিষ্ট ব্যক্তিদের সারিতে বসে নামাজ সম্পন্ন করেন। নামাজ শেষে  এ ম এ সালাম উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বৃষ্টির কারণে উৎসবের আমেজে কিছুটা বিঘ্ন ঘটলেও ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রাচীন এই স্থাপত্য। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে জামাত শেষ হয়।

এমন আরো সংবাদ

Back to top button