গণমাধ্যমজেলার খবর

নীলফামারী টিসিএ’র নতুন সদস্য বরণ ও ইফতার মাহফিল

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে নতুন সদস্যদের বরণ করে নিল টিসিএ
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে নতুন সদস্যদের বরণ করে নিল টিসিএ

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর উদ্যোগে নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নীলফামারী শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সোহেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর এক আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকতার নৈতিকতা ও চিত্র সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যরা।

বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button