নারী ও শিশুহাইলাইটস

ব্যারিস্টার জাইমা রহমান ও বিশিষ্ট নারী নেত্রীদের অংশগ্রহণে ‘উইমেন শেপিং দ্য নেশন’ অনুষ্ঠিত

:: Zaima Rahman :: Women Policy Dialogue Held in Dhaka রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ক এক বৃহৎ নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজনটি করে দ্য ফ্রন্ট পেইজ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট’।

সংলাপে নারীদের কেবল উন্নয়নের উপকারভোগী হিসেবে নয়, বরং জাতি গঠনের নীতি নির্ধারক হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। আলোচনায় আরও অংশ নেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের এমডি তামারা আবেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বার্জার পেইন্টসের এমডি রুপালি চৌধুরী এবং বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বক্তারা নারীর অর্থনৈতিক নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং নেতৃত্বে অংশগ্রহণের পথে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধানের ওপর আলোকপাত করেন। প্রায় এক হাজার পেশাজীবী, শিক্ষার্থী ও উদ্যোক্তার অংশগ্রহণে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কাজী জেসিন। নীতিগত ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধনে এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button