বগুড়ায় অর্ধশত সাংবাদিক নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দু্ইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবি-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শহরের রোচাস মটেল মিলনায়তনে
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ হোসেন।
প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক ও মতামত লেখক খাজা মাঈন উদ্দিন, সমন্বয়কারি ছিলেন সাহানোয়ার সাইদ শাহীন। দ্বিতীয়দিনে প্রশিক্ষক থাকবেন পিআইবি মহাপরিচালক ফরুক ওয়াসিফ, সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মানামী। এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।



