শুভ জন্মদিন

নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ

নভোএয়ারদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার শুক্রবার ৯ জানুয়ারি সাফল্যের সঙ্গে ১৪তম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের জন্য এক মাসের জন্য টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। যাত্রীরা প্রতিষ্ঠানটির বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট ক্রয় করে এ সুবিধা পাবেন। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট কেনার সময় VQANNI14 প্রোমোকোড ব্যবহার করা যাবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ১৩ বছরে প্রতিষ্ঠানটি ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।যাত্রীসেবাকে আরও সহজ ও আধুনিক করতে নভোএয়ার চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডে বিশেষ ছাড় সুবিধাও দেওয়া হচ্ছে। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তিতা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করা হবে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত জানতে যোগাযোগ: ১৩৬০৩ অথবা ভিজিট করুন: www.flynovoair.com

এমন আরো সংবাদ

Back to top button