
দুবাই যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতে দুবাই যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ে মনপুরা রেস্টুরেন্টের হলরুমে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউএইর কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মো. জানে আলম। দুবাই যুবদলের সভাপতি ইউনুস বাচ্চুর সভাপতিত্বে এবং আরাফাত ও জলিলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউএই যুবদলের সাবেক সহ সভাপতি জিল্লু।
বিশেষ অতিথি ছিলেন শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম মানিক, দুবাই যুবদলের সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আব্বাস, প্রচার সম্পাদক মোহাম্মদ কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম, সাইফুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাদের।
বাংলাদেশের গণতন্ত্রের ‘অপরাজেয় নেত্রী’, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুবাই যুবদলের নেতারা গভীর শোক প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশের সুশাসনের পরিক্রমা এবং রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি শূন্যতা তৈরি হলো বলে
মন্তব্য করেন দুবাই যুবদলের নেতারা।



