তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রবাসী বাংলাদেশিদের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য শোকবই খোলা হয়েছে। শোকবইটি ডিজিটাল ও হার্ডকপি—উভয় মাধ্যমেই রাখা হয়েছে।
যেসব প্রবাসী সরাসরি দূতাবাসে এসে শোকবইতে স্বাক্ষর করতে ইচ্ছুক, তারা আগামী ৫ ও ৬ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবুধাবি বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারির অভ্যর্থনা কক্ষে উপস্থিত হতে পারবেন।
https://forms.gle/
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দূতাবাসের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা তাদের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন।



