জাতিসংঘহাইলাইটস

ইউএনএইচসিআর’র নতুন প্রধান বারহাম সালিহ, স্বাগত জানালেন গ্রান্ডি

ইউএনএইচসিআরের নবনির্বাচিত প্রধান বারহাম সালিহকে স্বাগত জানালেন গ্রান্ডিজাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ। নিউইয়র্কে সাধারণ পরিষদে এক প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বর্তমান হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি।

বারহাম সালিহ ২০২৬ সালের ১ জানুয়ারি জেনেভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। ফিলিপো গ্রান্ডি তার উত্তরসূরির প্রশংসা করে বলেন, সংঘাত ও বাস্তুচ্যুতির মধ্য দিয়ে যাওয়া একটি দেশ থেকে আসায় বারহাম সালিহ শরণার্থীদের চ্যালেঞ্জগুলো গভীরভাবে উপলব্ধি করেন। তার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা বর্তমানের জটিল বৈশ্বিক সংকট মোকাবিলায় সংস্থাটিকে সঠিক নেতৃত্ব দেবে।

উল্লেখ্য, বর্তমান হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির ১০ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সিরিয়া, ইউক্রেন ও সুদানের মতো ভয়াবহ বাস্তুচ্যুতি সংকটে তিনি সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ১২৮টি দেশে মানবিক তহবিলের ঘাটতি সত্ত্বেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউএনএইচসিআর, যা এ মাসেই সেবার ৭৫ বছর পূর্ণ করল।

এমন আরো সংবাদ

Back to top button