জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি রাখা হয়েছে দলের পক্ষ থেকে। দলীয় পতাকা উত্তোলন করা হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে। দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র।
বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব-কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান চলে যান বাবার কর্মস্থল করাচিতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।
জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে অংশ নেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে আবার সেনাবাহিনীর পেশাদার জীবনে ফিরে যান। সময়ের প্রয়োজনে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদতবরণ করেন এ রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে।ণের নেতৃত্বভার গ্রহণ করেন।’



