ভ্রমণহাইলাইটস

৪২০০ টাকায় বিমানে চট্টগ্রাম থেকে সিলেট

bi
Westjet 737-800 air to airWestjet 737-800 air to air

ঢাকা: আগামী ১৭ মার্চ থেকে শুরু হওয়া চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া চার হাজার ২০০ টাকা। রিটার্ন ভাড়া আট হাজার ৪০০ টাকা। তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করে। বিমান বলছে, দেশের অ্যাভিয়েশন ইতিহাসে এবারই প্রথম চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ মার্চ বন্দর নগর চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এ প্রথম।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০ ৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।  এর আগে গত বছরের নভেম্বরে দেশে প্রথম ঢাকার বাইরে সিলেট থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

এমন আরো সংবাদ

Back to top button