সকল অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাইফুল আলম নীরবের
সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর কাওরানবাজার ট্রাক স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক ও কভারভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে তাঁরা বদ্ধপরিকর। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালানো হলেও সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, দেশ-বিদেশে চলা চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।



