১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় চেঞ্জ করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক—আমরা এটা চাই না।’
বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, কিন্তু বিগত ১৭টি বছরে আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল আজকেও, এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল গোপনে, এই শিক্ষাকে জনগোষ্ঠী থেকে বঞ্চিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন, সত্যকে দেখার সুযোগ দিয়েছিলেন। মনে পড়ে? হলগুলোতে, হলের মধ্যে আমরা ছাত্রদেরকে বিছানা দিয়ে নিয়ে এসেছিলাম। আজকে সলিমুল্লাহ হলে বিল্ডিং ভেঙে পড়েছে, বোর্ড দেওয়ার লোক নেই—এই ছিল বিগত সময়ের শিক্ষা ব্যবস্থার হাল।



