শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম অনারারি ফেলোশিপ পেলেন খ্যাতিমান দার্শনিক পিটার সিঙ্গার

ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম অনারারি ফেলোশিপ পেলেন খ্যাতিমান দার্শনিক পিটার সিঙ্গারআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রেলীয় দার্শনিক প্রফেসর পিটার সিঙ্গারকে প্রথম ‘অনারারি ফেলোশিপ’ প্রদান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

নৈতিকতা, পরোপকার ও প্রাণী অধিকার রক্ষায় বিশ্বজুড়ে সিঙ্গার যে অনন্য অবদান রেখেছেন, সম্মাননাপত্রে তাঁর সেই অবদান এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দর্শনের সাথে তাঁর আদর্শের মিল তুলে ধরা হয়।

প্রথমবার বাংলাদেশ সফরে এসে প্রফেসর সিঙ্গার ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি পরিদর্শনের পর বাংলাদেশের অগ্রগতিকে অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button