স্বাস্থ্য

জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অ্যান্টি-এজিং স্পেশালিস্ট এ জয়া প্রকাশ

জেকে লাইফস্টাইল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অ্যান্টি-এজিং স্পেশালিস্ট এ জয়া প্রকাশজেকে লাইফস্টাইলের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন ও প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এস্থেটিক সার্জন ও এজ ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ। বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা, অর্গানিক ফুড উদ্যোগ, জেকে ফুড অ্যারেনা ও ফিটনেস অ্যারেনাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি। স্বাভাবিক সৌন্দর্য রক্ষা ও এজ ম্যানেজমেন্টে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বিশেষজ্ঞ জেকে লাইফস্টাইলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে তিনি মানুষের কল্যাণে এসব স্বাস্থ্যকর জীবনযাপন সংক্রান্ত উদ্যোগের পরিধি আরও সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা বহুগুণে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এমন আরো সংবাদ

Back to top button