দেশ

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে শুরু হলো দক্ষিণ এশিয়ার শীর্ষ পর্যটন মেলা

‘এআই ও পরিবেশবান্ধব পর্যটন’ প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজিত এই মেলার ১৪তম আসরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

আগারগাঁওয়ে আয়োজিত এ মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল। টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগিতায় এতে ২০টি দেশের ২০০টিরও বেশি বুথ ও এক্সিবিটর অংশ নিচ্ছে।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্ম হিসেবে বিটিটিএফ দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button