জলবায়ু পরিবর্তন

কপ৩১-এর আগে তরুণদের আঞ্চলিক বার্তা: এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ

কপ৩১-এর আগে তরুণদের আঞ্চলিক বার্তা: এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ
কপ৩১-এর আগে তরুণদের আঞ্চলিক বার্তা: এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ

কপ৩১-কে সামনে রেখে তরুণদের সুপারিশমালা তৈরির মধ্য দিয়ে শেষ হলো এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন (আরসিওয়াই ২০২৬)। ৬ অক্টোবর গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টার ও ব্র্যাক ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়। জাতিসংঘের ইউএনএফসিসিসির ইয়াঙ্গো স্বীকৃত এবং ‘সিক্ত বাংলাদেশ’ ও সিথ্রিইআর -এর আয়োজনে বাংলাদেশে এটিই ছিল প্রথম আসর।

“ফ্রম মাউন্টেন টু সি: ইউনাইটেড ফর ক্লাইমেট জাস্টিস” প্রতিপাদ্যে ২৮টি দেশের ৫০০-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেন। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, টেকসই জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা যৌথভাবে ‘রিজিওনাল ইয়ুথ স্টেটমেন্ট’ তৈরি করেন, যা তুরস্কে অনুষ্ঠিতব্য কপ৩১-এ উপস্থাপন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে ইআরডি-র ইউএন উইং প্রধান এ কে এম সোহেল তথ্য-উপাত্তভিত্তিক যুক্তির আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের মিগুয়েল মাতেওস মুনোজ এবং সিথ্রিইআর-এর উপদেষ্টা ড. আইনুন নিশাত। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এমন আরো সংবাদ

Back to top button