জেলার খবর
কুড়িগ্রামে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিল আনসার ও ভিডিপি
কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের পাকা ধানের জমি পানিতে ডুবে যায়। শ্রমিকের তীব্র সংকটে ফসল নষ্ট হওয়ার উপক্রম হলে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গত ১৪ মে জমির ধান তলিয়ে যাওয়ার একটি ভিডিও রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেনের নজরে আনেন এক সদস্য। জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় ১৫ মে সকালে প্রশিক্ষক উজ্জল হোসেনের নেতৃত্বে ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেন। বাহিনীর এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা।



