জেলার খবর

কুড়িগ্রামে দুর্গাপূজার আইন শৃংখলা পরিস্থিতি পরিদর্শন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার পূজা মন্ডপের আইন শৃংখলা রক্ষার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পূজা মন্ডপ কমিটি সদস্যদের সাথেও মত বিনিময় করেন এবং বাহিনীর পক্ষ থেকে পূজার উপহার হিসেবে মিষ্টি হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকাগণ।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button