দেশহাইলাইটস

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি

 আলী হোসেন ফকির। ফাইল ছবি
আলী হোসেন ফকির। ফাইল ছবি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির বিপিএম ২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন।  ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে। সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।

এমন আরো সংবাদ

Back to top button