সাহিত্য
বইমেলা ২০২৭-কে সামনে রেখে তরুণ কবিদের পাণ্ডুলিপি চাইছে ‘একুশের সংকলন’

আসন একুশের বইমেলাকে সামনে রেখে নবীন কবিদের প্রথম বই প্রকাশের উদ্যোগ ‘কবি-অভিষেক’-এর আওতায় পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘একুশের সংকলন’। সর্বোচ্চ ৩৩ বছর বয়সী আগ্রহী তরুণ কবিদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে কমপক্ষে ৪০টি কবিতার পাণ্ডুলিপি (ওয়ার্ড ও পিডিএফ) marufraihan71@gmail.com ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
কবি মারুফ রায়হান সম্পাদিত দুই দশকের পুরোনো এই প্রকাশনা উদ্যোগটি ২০২০ সাল থেকে প্রতিবছর অন্তত একজন নবীন কবির প্রথম বই প্রকাশ করে আসছে। নির্বাচিত কবিকে বই প্রকাশের পাশাপাশি সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয় এবং আয়োজিত হয় বিশেষ ‘অভিষেক উৎসব’।
নতুন কবিদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং পাঠক ও কবিতার মধ্যে সংযোগ তৈরির অংশ হিসেবেই এই আয়োজন। গত ছয় বছরে ছয়জন তরুণ কবিকে এই সুযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত জানা যাবে banglamati.net ওয়েবসাইটে।



