দেশ

ঢাকার পর্যটন মেলায় অংশ নিচ্ছে ২০টিরও বেশি দেশ, আয়োজনে টোয়াব

ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ অক্টোবর শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা
ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ অক্টোবর শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এই আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার রূপরেখা তুলে ধরেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। তিন দিনব্যাপী এই মেলায় নেপাল, ভারত, থাইল্যান্ড, মালদ্বীপ ও সৌদি আরবসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি ও ২০০-এরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ও বৈশ্বিক বিটুবি সংযোগ জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় প্রায় ৬০ হাজার দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button