জেলার খবর

সান্তাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের অংশগ্রহণে সান্তাহার পৌর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান
সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের অংশগ্রহণে সান্তাহার পৌর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সান্তাহার পৌর যুবদল। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

বুধবার দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ডাকবাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ এবং দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা
এম আর জান্নাত স্বপন

এমন আরো সংবাদ

Back to top button