এন্টারটেইনমেন্ট

ছয় তরুণ শিল্পীর সমন্বয়ে আত্মপ্রকাশ করল ব্যান্ড ‘দুরন্ত’

ছয় তরুণ শিল্পীর সমন্বয়ে আত্মপ্রকাশ করল ব্যান্ড ‘দুরন্ত’দেশের সংগীতাঙ্গনে নতুন উদ্যম ও স্বতন্ত্র সংগীত পরিবেশনার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন মিউজিক ব্যান্ড ‘দুরন্ত’। ছয়জন সংগীতশিল্পীর সমন্বয়ে গঠিত এই ব্যান্ডটির ভোকালে রয়েছেন টিটো, ড্রামসে সাঈদ আহমেদ, বেজ গিটারে এহসান, লিড গিটারে রাসেল ও ইকো এবং কিবোর্ডে অতনু।

ভালো মানের মৌলিক গান সৃষ্টি ও নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরাই ব্যান্ডটির মূল লক্ষ্য। ভবিষ্যতে নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন মঞ্চে সরাসরি পরিবেশনা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।

সংগীতাঙ্গনের বর্তমান চ্যালেঞ্জ গ্রহণ করে সম্মিলিত প্রচেষ্টা ও শ্রোতাদের ভালোবাসায় একদিন ‘দুরন্ত’ দেশের সংগীতে একটি গ্রহণযোগ্য নাম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যান্ডটির সদস্যরা।

এমন আরো সংবাদ

Back to top button