প্রবাস

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’

মনির হোসেনসংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা, প্রবাসীদের সমস্যা নিরসন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’। শুক্রবার (২৭ নভেম্বর) দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই অঙ্গীকার করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, কিছুসংখ্যক বাংলাদেশির অনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রবাসীরা ভিসা সংকটসহ নানা সমস্যায় পড়ছেন। পরিস্থিতি উত্তরণে ইউএইর আইন-কানুন মেনে চলা, কমিউনিটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

মনির হোসেনমতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ব্যক্তি স্বার্থে প্রবাসে অনেকে হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা বিদেশিদের কাছে বাংলাদেশের সম্মানহানি ঘটাচ্ছে। প্রবাসে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তিনি প্রবাসীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির, বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মো. মনির হোসেন।

এমন আরো সংবাদ

Back to top button