দেশ

তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে ডিএসসিসি: প্রধান নির্বাহী কর্মকর্তা

পাবলিক প্লেস ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনার তাগিদজনস্বাস্থ্য সুরক্ষা ও পরোক্ষ ধূমপানের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর ) ডিএসসিসি সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানের সভাপতিত্বে সভায় জানানো হয়, দেশে প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্র ও পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত রাখতে সাইনেজ টাঙানো এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দেন বক্তারা।

পাশাপাশি তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন বন্ধ, আসন্ন বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা এবং তরুণদের সচেতন করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মশিউর রহমান খান ও আহছানিয়া মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button