‘ফরচুন গ্লোবাল ৫০০’ তালিকায় ২৩২তম স্থানে উঠে এলো শাওমি
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি ২০২৬ সালের ‘ফরচুন গ্লোবাল ৫০০’ তালিকায় ২৩২তম স্থান অর্জন করেছে। বিশ্বজুড়ে করপোরেট রাজস্ব ও ব্যবসায়িক পারফরম্যান্সের মানদণ্ডে প্রস্তুতকৃত এই তালিকায় ২০১৯ সালে প্রথমবার ৪৬৮তম অবস্থানে স্থান পেয়েছিল শাওমি। ধারাবাহিক উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে ভর করে ২০২৫ সালের ২৯৭তম স্থান থেকে এবার আরও ৬৫ ধাপ এগিয়ে এলো প্রতিষ্ঠানটি।
শাওমি তাদের প্রথম নিজস্ব ফ্ল্যাগশিপ ৩-ন্যানোমিটার প্রসেসর ‘এক্সরিং ০১’ উন্মোচনের পাশাপাশি এআই, স্মার্ট হোম এবং ইভি খাতে নিজেদের পোর্টফোলিও আরও সমৃদ্ধ করেছে। রেডমি নোট সিরিজের ৫০ কোটির বেশি বিক্রি এবং ‘হিউম্যান × কার × হোম’ ইকোসিস্টেমের বিশ্বব্যাপী প্রসার এই ধারাবাহিক বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, স্মার্টফোন, এআই এবং ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম জোরদারের ফলেই এই সাফল্য এসেছে। আগামীতেও বিশ্বজুড়ে সহজের মধ্যে বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি পৌঁছে দিতে শাওমি কাজ করে যাবে।



