প্রযুক্তি

দেশের বাজারে বিওয়াইডির ৩টি নতুন পরিবেশবান্ধব গাড়ি

উন্মোচিত হলো সিল ৫, সিল ৬ ও সিলায়ন ৬

বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডির চমক: দেশে এলো নতুন ৩ মডেল
বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডির চমক: দেশে এলো নতুন ৩ মডেল

দেশের বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করতে তিনটি অত্যাধুনিক মডেলের গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এনইভি উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি। রবিবার (১৭ মে ) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো বাজারে আনা হয়।

নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান ‘বিওয়াইডি সিল ৫’, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান ‘বিওয়াইডি সিল ৬’ এবং প্রিমিয়াম অল-হুইল-ড্রাইভ এসইউভি ‘বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০টি প্রি-অর্ডারকৃত গাড়ি গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

১০০০ কিমি রেঞ্জের হাইব্রিডসহ বিওয়াইডির নতুন গাড়ি এখন বাংলাদেশে
১০০০ কিমি রেঞ্জের হাইব্রিডসহ বিওয়াইডির নতুন গাড়ি এখন বাংলাদেশে

অনুষ্ঠানে বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং এবং সিজি রানার বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের জানান, দেশের স্মার্ট মোবিলিটির পরবর্তী বিবর্তনকে মাথায় রেখে এই বৈচিত্র্যময় লাইনআপ আনা হয়েছে।

গাড়িগুলোর মধ্যে সিল ৫-এর প্রারম্ভিক মূল্য ৩৮ লাখ ৯০ হাজার টাকা, সম্পূর্ণ ইভি সিল ৬-এর মূল্য ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং প্রিমিয়াম সিলায়ন ৬ এসইউভির মূল্য ৭১ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button